ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডলসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কুষ্টিয়ায় মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল কুষ্টিয়া দৌলতপুর উপজেলার শিতলাইপাড়া এলাকায় সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে শিতলাইপাড়া এলাকার বাসিন্দা মোঃ সুমন (৪৫)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। তাঁর নেতৃত্বে মাদক নির্মূলে অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন, যা মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ ইকবাল হোসেন প্রসিকিউশন উপস্থাপন করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মেহেদী হাসান রিফাত। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডলসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আপডেট সময় : ০১:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬