দৌলতখান উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মশিউর রহমান লিটন রক্তশূন্যতাজনিত কারণে অসুস্থ হয়ে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন দৌলতখান পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব আবু হেনা রিয়াজ।
রবিবার (১২ জুলাই) সন্ধা ৭ ঘটিকার সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে লিটন ভাইয়ের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
আবু হেনা রিয়াজ বলেন,মশিউর রহমান লিটন আমাদের সবার প্রিয় একজন মানুষ। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাঁকে কামনা করে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন।
মোঃ জিয়া উদ্দিন স্টাফ রিপোর্টার 



















