ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ গড়তে জুলাই পদযাত্রা: মোকামতলায় নাছির পাটোয়ারী ও সারজিস আলমের উপস্থিতিতে এনসিপির সমাবেশ, নিরাপত্তায় প্রশাসনের কঠোর অবস্থান

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি। বুধবার রংপুর-ঢাকা মহাসড়কের মোকামতলা পয়েন্টে আয়োজিত এ পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।

সকাল থেকেই মহাসড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ, র‍্যাব এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা হয়।

পদযাত্রা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা নাছির উদ্দীন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সারজিস আলম।

বক্তব্যে নাছির উদ্দীন পাটোয়ারী বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং দেশ গড়ার প্রত্যয়ে ‘জুলাই পদযাত্রা’ গণমানুষের আকাঙ্ক্ষার প্রতীক। কোনো বাধা বা ষড়যন্ত্র এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারবে না।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন, শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাছ, এসআই জাহিদ হাসান, এসআই আনছার আলী, এএসআই রায়হান, হোসেন, এরশাদ, শিবগঞ্জ থানার অন্যান্য পুলিশ সদস্য এবং র‍্যাবের সদস্যরা। এছাড়াও স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের এনসিপির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, যেকোনো রাজনৈতিক বা সামাজিক কর্মসূচিকে কেন্দ্র করে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে। প্রশাসনের কঠোর নিরাপত্তা ও সার্বিক তৎপরতার মধ্যেই এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দেশ গড়তে জুলাই পদযাত্রা: মোকামতলায় নাছির পাটোয়ারী ও সারজিস আলমের উপস্থিতিতে এনসিপির সমাবেশ, নিরাপত্তায় প্রশাসনের কঠোর অবস্থান

আপডেট সময় : ০৭:৪৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬