ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আবারও একদলীয় শাসনের পাঁয়তারা চলছে: সখীপুরে এনসিপির জুলাই পথযাত্রায় নাহিদ ইসলাম

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের সখীপুরে টানা বৃষ্টি উপেক্ষা করেই জুলাই পথযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হওয়া পথযাত্রাটি তালতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।
বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, দেশে আবারও একদলীয় শাসনের পাঁয়তারা চলছে। সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না, শান্তিপূর্ণ কর্মসূচিতেও হামলা, ককটেল ও বোমা নিক্ষেপ করা হচ্ছে। কেউ যদি আবার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করে, তাহলে তাদের আওয়ামী লীগের পরিণতি স্মরণ রাখা উচিত।

তিনি আরো বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে তরুণরা দেশের পরিবর্তনের জন্য জীবন দিয়েছে। কিন্তু মাদক, দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি যদি বন্ধ না হয়, তবে সেই আত্মত্যাগের মূল্য থাকবে না। এক দলের পরিবর্তে আরেক দলের লুটপাটের জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে এনসিপি আপসহীন থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে দলের উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, তরুণদের নেতৃত্বে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই এনসিপির লক্ষ্য। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দলটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, সখীপুর পৌরসভায় এনসিপির মেয়র প্রার্থী মাওলানা আনসার আলীসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

দিনব্যাপী টানা বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে কর্মসূচিতে অংশ নেন। পথসভাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে জুলাই পথযাত্রা শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দেশে আবারও একদলীয় শাসনের পাঁয়তারা চলছে: সখীপুরে এনসিপির জুলাই পথযাত্রায় নাহিদ ইসলাম

আপডেট সময় : ০১:১৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬