ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের উন্নয়নের স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে শামা ওবায়েদ

গত ১৭ বছর ধরে এদেশে বিনা ভোটের সরকার ছিলো, স্বৈরাচারী সরকার ছিলো, যারা আমাদের জনগণের কাছ থেকে শুধু শোষণ করেছে কিন্তু তাদের জীবন মানের উন্নয়নের জন্য কোন কাজ করে নাই উল্লেখ করে পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকাকালে সারা বাংলাদেশে নির্যাতন চালিয়েছে। এসব নির্যাতনের প্রতিবাদে বিএনপি’র হাজার হাজার নেতা কর্মী আত্তাহুতি দিয়ে জুলাই বিপ্লব ঘটিয়েছে। ফলে খুনিরা এদেশ থেকে পালিয়ে গেছে। তারা আবার আসি আসি করতেছে।

শুক্রবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভবন কাম বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্য দান কালে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের ১৮ কোটি জনগণ উন্নয়ন চায়, তারা ফ্যাসিবাদ স্বৈরাচারদের দেখতে চায় না। অবশ্যই তারা ফেরত আসবে এই দেশে আর ফেরত এসে যারা দন্ডপ্রাপ্ত, গুলি করে ছোট ছোট বাচ্চাদেরকে খুন করেছে, তাদেরকে অবশ্যই বাংলাদেশের আইন অনুযায়ী জেলে যেতে হবে, সাজা পেতে হবে।

এসময় মন্ত্রী বলেন, সরকারের টাকা যাতে নষ্ট না হয়, কোনো অসৎ চক্র যাতে দুর্নীতি করার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর একটাই লক্ষ্য, বাংলাদেশকে শিক্ষা ও স্বাস্থ্য সহ সকল খাতের উন্নয়ন করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা।

মন্ত্রী আরো বলেন এদেশের উন্নয়নের লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। আমাদের দেশে যাতে বিদেশি বিনিয়োগকারীরা বেশি বেশি বিনিয়োগ করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিতে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ও ফরিদপুরের জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দেশের উন্নয়নের স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে শামা ওবায়েদ

আপডেট সময় : ০২:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬