ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশসেরা সাদিয়াকে আর্থিক অনুদান প্রদান করেন এমপি ডক্টর রফিকুল ইসলাম হিলালী

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা–২০২৬-এর ভারসাম্য দৌড় (বালিকা) বিভাগে ময়মনসিংহ বিভাগ থেকে দেশে প্রথম স্থান অর্জন করেছে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দুলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার।

গত বুধবার (১৫ জুলাই) আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাদিয়ার হাতে বিজয়ীর পুরস্কার তুলে দেন।

দেশসেরা এই কৃতী শিক্ষার্থীকে উৎসাহিত করতে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক অনুদান প্রদান করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

এ সময় তিনি বলেন, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী সাদিয়ার লেখাপড়ার অগ্রযাত্রায় প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। তাঁর এই সাফল্য কেন্দুয়াসহ সমগ্র জেলার জন্য গর্বের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দেশসেরা সাদিয়াকে আর্থিক অনুদান প্রদান করেন এমপি ডক্টর রফিকুল ইসলাম হিলালী

আপডেট সময় : ০৮:১৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬