ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে ধারণ না করলে মেধা দিয়েও দেশের কল্যাণ সম্ভব নয়: সাদিক কায়েম

মেধাবী হয়ে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে গেলেও দেশপ্রেম ও দেশের প্রতি দায়বদ্ধতা না থাকলে বড় ধরনের দুর্নীতি ও দেশের ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টায় বাউফল উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে উপজেলা ছাত্রশিবির আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের ‘এ+ সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে সাদিক কায়েম বলেন, ‘শুধু মেধাবী হলেই হবে না, তোমাদের ভালো মানুষ হতে হবে। সামনে তোমরা ইন্টারমিডিয়েটে পড়বে, বিশ্ববিদ্যালয়ে যাবে এবং দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করবে। তোমাদের মাধ্যমে যেন দেশের কোনো ক্ষতি না হয়—এমন ওয়াদা করতে পারলে আল্লাহ তোমাদের অনেক বড় করবেন।’

তিনি বলেন, ‘আমরা দেখি, অনেক শিক্ষিত মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কিন্তু তাদের কেউ কেউ পরবর্তীতে দেশের বড় ক্ষতি করেন। তারা যদি বাংলাদেশকে ধারণ করতেন, দেশের জন্য স্বপ্ন দেখতেন এবং দেশ গঠনের আকাঙ্ক্ষা লালন করতেন, তাহলে বাংলাদেশের চেহারা অনেক আগেই পরিবর্তন হয়ে যেত।’

দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ডাকসুর ভিপি বলেন, ‘তোমাদের বেঁচে থাকা যেন সমাজের কল্যাণের কারণ হয়। আল্লাহ সেই মানুষকে পছন্দ করেন, যাদের বেঁচে থাকা সমাজের জন্য কল্যাণকর।’

অনুষ্ঠানে বাউফল উপজেলা ছাত্রশিবিরের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দেশকে ধারণ না করলে মেধা দিয়েও দেশের কল্যাণ সম্ভব নয়: সাদিক কায়েম

আপডেট সময় : ০৩:২৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬