কুমিল্লার দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির পূর্ববর্তী আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপি।
মঙ্গলবার (১৪ জুলাই) নবগঠিত জেলা কমিটির প্রথম সভায় ওই সিদ্ধান্ত হয় এবং পৃথকভাবে দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত দেবিদ্বার উপজেলা বিএনপির ১৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মো. জসীম উদ্দিনকে আহ্বায়ক এবং আবুল কালাম আজাদকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন— মো. নজরুল ইসলাম সরকার, মজিবুর রহমান সিকদার, আবদুর রউফ, শাহজাহান কবির, আবদুর রহমান, ইউসুফ মিয়া, বিল্লাল হোসেন, হাজী মো. শহীদুল্লাহ, এবিএম আবুল বাসার, মহসিন সরকার, মোহাম্মদ আলী, মো. আব্দুল কাইয়ুম সরকার, মো. ছগির আহম্মেদ ও ইব্রাহীম দিওন।
অন্যদিকে, দেবিদ্বার পৌর বিএনপির ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে শাহজাহান মোল্লাকে আহ্বায়ক এবং আনোয়ার হোসেন ভুলু পাঠানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন— অধ্যক্ষ কামরুজ্জামান ভূঁইয়া, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. আব্দুর রহিম, বশির আহম্মেদ, মিজানুর রহমান মাস্টার, মো. মনির, মো. আসাদুজ্জামান পাঠান, মো. জসীম, মোস্তফা কামাল, এবিএম আবুল বাসার, মহসিন সরকার ও মোহাম্মদ আলী।
নবনির্বাচিত উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসীম উদ্দিন বলেন, “দল আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেবিদ্বারে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করা হবে। সকল ভেদাভেদ ভুলে দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।
মো.আল আমিন কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিধি: 



















