ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুর উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমিটি গঠন।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের এক সাংগঠনিক সভায় নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে আরাফাত রহমান আরমান এবং সেক্রেটারি হিসেবে নাফি ইবনে উমর দায়িত্ব লাভ করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে এবং বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনায় সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে।
এদিকে, নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দুর্গাপুর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
— মোঃ বদরুল আলম
বাংলার সংবাদ, দুর্গাপুর উপজেলা প্রতিনিধি

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দুর্গাপুর উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমিটি গঠন।

আপডেট সময় : ১০:১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬