বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নওগাঁ টু বগুড়া মহাসড়কে বালুবাহী ট্রাক ও আম বুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৪৫) নামে একটা ট্রাক ডাইভার নিয়ত হয়েছে। তার মৃত্যুতে তার গ্রামের পরিবার স্বজন ও গ্রামবাসীর মধ্যে শোকের মাতম বয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ই জুন ২০২৬ বৃহস্পতিবার দুপুর ২ঃ৪৫ মিনিটে বগুড়ার দুপচাঁচিয়ায় মহাসড়কে একটি বালি ভর্তি ট্রাকের সঙ্গে একটি আম বোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় ট্রাকের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। এতে আম বোঝায় ট্রাক চালক আনোয়ার হোসেন ঘটনা স্থলে গুরুতর আহত হয়ে মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধার উদ্ধার কাজ অংশ নেয়। তৎক্ষণাৎ লোকজন ট্রাক ড্রাইভারকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে দুপচাঁচিয়া খানা পুলিশঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং যান চলাচলে স্বাভাবিক করেন।
দুপচাঁচিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, খবর পাওয়া পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি সতর্ক চালনা কিংবা সড়কের পরিস্থিতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।তবে তদন্ত শেষ না পর্যন্ত ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
পুলিশ আরও জানায়, নিহত পরিচয় শনাক্ত করা হয়েছে, নিহতের পিতার নাম মোঃ সালাউদ্দিন (গেদু)। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার হাসান বেগপুর গ্রামের বাসিন্দা। নিহত আনোয়ার হোসেন দীর্ঘদিন ট্রাক ডাইভারের কাজ করেন। আম বোঝায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি নিহতের নিজের এবং তিনি নিজেই ড্রাইভ করতেন। নিহতের মরা দেহ আইনি প্রক্রিয়া শেষ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং দুর্ঘটনা প্রকৃত কারণ উদঘাটনের তদন্ত অব্যাহত রয়েছে।
খবর পেয়ে নিয়তের গ্রামবাসীরা জানান, ওই সড়কে প্রায় ভারী যানবাহন দ্রুত গতিতে চলাচল করে। ফলে দুর্ঘটনার ঝুঁকি সবসময় থাকে। তারা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ , গতি নিয়ন্ত্রণ এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
হেলাল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 



















