জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্য, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ৪ জুলাই ২০২৬, শনিবার বিকেল গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিশাল গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দিনাজপুরে অনুষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণমিছিলটি বড় মাঠ সিএমবি মোড় হতে শুরু হয়ে হাসপাতাল মোড়, মুন্সিপাড়া মডার্ন মোড়, লিলির মোড় হয়ে বাহাদুরবাজার মোড়ে সমবেত হয় এবং একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, সেক্রেটারি কামরুল হাসান রাসেল, জেলা জাগপা নেতা ইমরুল কায়েস রুপম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আবির সহ ১১ জোটের বিভিন্ন নেতৃবৃন্দ।
দিনাজপুরে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্য-এর গণমিছিল অনুষ্টিত
-
দিনাজপুর প্রতিনিধি ফিরোজ সরকার - আপডেট সময় : ০১:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- 50
জনপ্রিয় সংবাদ




















