——————-
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ২টি তাজা কার্তুজ ও ২টি খালি কার্তুজসহ তিন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। এর আগে সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ সৈয়দুরখীল এলাকার এজাহার মিয়া ফকিরের বাড়ি সংলগ্ন ইটের সলিং রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।
মোঃ আরিফ (২৬) — পিতা: মৃত সুলতান আহাম্মদ, সাং: সৈয়দুরখীল (৪নং ওয়ার্ড, সরফভাটা ইউপি)।
মোঃ মনির হোসেন (২৩) — পিতা: মৃত মোঃ কামাল, সাং: বড়খোলা, মিরেরখীল (১নং ওয়ার্ড, সরফভাটা ইউপি)।
মোঃ রাকিব (১৫) — পিতা: মোঃ হোসেন, সাং: বড়খোলা, মিরেরখীল (১নং ওয়ার্ড, সরফভাটা।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর দিক-নির্দেশনায় এবং রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম-এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহিন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান চালান।
অভিযানকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২টি একনলা বন্দুক, শর্টগানের ২টি তাজা কার্তুজ এবং ২টি খালি কার্তুজ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এ ঘটনায় উদ্ধারকারী কর্মকর্তা এসআই মোঃ শাহিন মিয়া বাদী হয়ে ১৯৮৭ সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878 – সংশোধনী ২০০২) 19A/19(f) ধারায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি মামলা (মামলা নং-০৫, তারিখ: ২০/০৭/২০২৬) দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, এলাকায় অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের আইনগত অভিযান অব্যাহত থাকবে।
রাঙ্গুনিয়া প্রতিনিধি : ওমর ফারুক 



















