ময়মনসিংহের ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান (৫৮) আর নেই। সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আলেক চাঁন দেওয়ান দীর্ঘদিন যাবত শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। দলীয় সূত্র জানায়, আলেক চাঁন দেওয়ান বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক কারণে একাধিক মিথ্যা মামলা ও কারাবরণের মুখোমুখি হলেও তিনি কখনো আদর্শচ্যুত হননি।
তাঁর শ্যালক ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব জানান, সোমবার (আজ) এশার নামাজ শেষে দরিরামপুর ইদগা মাঠে মরহুমের প্রথম জানাজা এবং রাত ১০টায় উপজেলার রামপুর ইউনিয়নের উজানপাড়া গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন,ত্রিশাল থানা বিএনপি আহবায়ক এনামুল হক ভূইয়াসহ দলীয় নেতৃবৃন্দরা।
মোহাম্মদ সেলিম ত্রিশাল,ময়মনসিংহ 



















