ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ ফজলে রাব্বি (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) ত্রিশাল সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদের নির্দেশনায় এবং উপ-পরিদর্শক (এসআই) নাহিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে ইয়াবাসহ ফজলে রাব্বিকে আটক করা হয়।

গ্রেপ্তার ফজলে রাব্বি ত্রিশাল উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকমুক্ত ত্রিশাল গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ত্রিশালে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬