ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে আবাসিক হোটেলে অভিযান, মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

ময়মনসিংহের ত্রিশালে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে পৌর এলাকার ‘আবাসিক হোটেল রনি’-তে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। এ সময় ত্রিশাল থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হোটেলের একটি কক্ষ থেকে ইয়াবা সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ত্রিশাল উপজেলার দরিরামপুর উজানপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. শরিফুল ইসলাম (২৭) এবং গফরগাঁও উপজেলার সিলাসী গ্রামের মোহসিনের ছেলে মোহসিনুর মনির (২৪)।

অভিযানকালে হোটেল কর্তৃপক্ষকে ভবিষ্যতে হোটেলে মাদক বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সতর্কবার্তা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ত্রিশালে আবাসিক হোটেলে অভিযান, মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ১০:২৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬