ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেলিখালীতে সিঁদ কেটে ডাকাতি, একজন গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে জনৈক অঞ্জলি রানীর বাড়িতে সিঁদ কেটে একদল চোর ঘরে প্রবেশ করে। এ সময় অঞ্জলি রানীকে ছুরি দিয়ে আঘাত করা হয়।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে মোঃ মাসুদ হাওলাদার (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি তেলিখালী ১ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেক হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে দস্যুতার কাজে ব্যবহৃত একটি ছুরি, একটি হেড টর্চ লাইট ও একটি শাবল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাসুদ হাওলাদারের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় দস্যুতা মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

তেলিখালীতে সিঁদ কেটে ডাকাতি, একজন গ্রেফতার

আপডেট সময় : ১১:৪০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬