পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দোপা বাড়ি এলাকায় সিঁদ কেটে চুরি করতে গিয়ে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, দোপা বাড়ির অনিল দোপার বড় ছেলে বিমল চন্দ্র দাসের ঘরে সিঁদ কেটে চুরির চেষ্টা করার সময় ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা।
আটকের পর তার পরিচয় জানার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত তিনি নিজের পরিচয় সম্পর্কে কোনো তথ্য স্বীকার করেননি। ফলে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মো. সিফাতুল্লাহ ভাণ্ডারিয়া উপজেলা প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ 



















