ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তুলসিপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ২০১ পিস ইয়াবা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তুলসিপুর গ্রামে অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মিজানুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান উপজেলার তুলসিপুর গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

তুলসিপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ২০১ পিস ইয়াবা

আপডেট সময় : ০৩:২০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬