তথ্য মতে প্রাকৃতিক সৌন্দর্যের আবাস ভূমি সম্ভাবনাময় জেলা বরগুনার তালতলী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক গর্ত ও খানাখন্দভরা এসব সড়কগুলো থেকে প্রতি দিন বিভন্ন রকমের হাজার হাজার জানবাহন,পথচারী,শিক্ষার্থীদের চলাচল ঘটে এছাড়াও সেসব সড়কগুলো তালতলী উপজেলার বিভিন্ন পর্যট স্পটে যাতায়াতের জন্য ও ব্যবহার হয় ।বিষয়টি সম্পর্কে উপজেলা প্রকৌশলী জনাব মোঃ সাখাওয়াত হোসেন বলেন তালতলী উপজেলার গুরুত্বপূর্ণ আটটি সড়ক জরুরি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্কীম পাঠানো হয়েছে অনুমোদন পেলে দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি বলেন ২৪-২৫ অর্থ বছরে সাপোর্টিং রুরাল ব্রীজের স্কীম ছিল যেগুলো জিওবি মেইন্টেনেন্স প্রকল্পের আওতায় জরুরী সড়ক সংস্কার এর জন্য সুপারিশ করা ও আছে।
তিনি আরও বলেন অনুমোদন এর জন্য পাঠানো স্কীমগুলো হলো ১. তালতলী -নিশান বাড়িয়া খেয়া ঘাট।
২.মানিকজুড়ি – কচুপাত্রা।
৩.হরিণ খোলা – চড়পাড়া।
৪.কবিরাজপাড়া ।
৫.বেহালা।
৬.বাদুর গাছা।
৭শানুর বাজার – কাজির খাল।
৮.হরিণ বাড়িয়া।
তিনি বলেন অনুমোদনের অপেক্ষমান স্কীমের সম্ভাব্য ব্যয় পাঁচ কোটি টাকা প্রায়।সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে দ্রুত জন দুর্ভোগ লাগবে উপজেলা প্রকৌশলী হিসেবে সর্বোতভাবেই যোগাযোগ রক্ষা করা হচ্ছে অনুমোদন পেলেই ব্যবস্থা নেয়া হবে।
তালতলীতে গর্ত ও খানা খন্দে ভরা গুরুত্বপূর্ন আটটি পাকা রাস্তার সংস্কার স্কীম অনুমোদন অপেক্ষায়। অনুমোদন পেলে জনগনের দুর্ভোগ ও দূর্ঘটনা কমবে।
-
মোঃ জুয়েল মিয়া 'স্টাফ রিপোর্টার"। - আপডেট সময় : ০১:২৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- 36
জনপ্রিয় সংবাদ




















