ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবন ও ব্যবহারের দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিটে উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বাবু লাল শীল (৩২), পিতা- মৃত বেনামি চন্দ্র শীল, গ্রামের বাড়ি সিঙ্গেরগাড়ী, উপজেলা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় গাঁজা সেবন ও ব্যবহারের প্রমাণ পাওয়ায় বাবু লাল শীলকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন। এ সময় প্রসিকিউশন দাখিল করেন তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন বলেন,
“সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর।”

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। জনস্বার্থে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:৫৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬