ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে চাঞ্চল্য: দুই মাথাবিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম

রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই মাথা ও চার চোখবিশিষ্ট একটি বিরল আকৃতির ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিরল এই ছাগলটিকে এক নজর দেখতে স্থানীয়দের ভিড় জমেছে।
মঙ্গলবার (১৩ মে ২০২৬) উপজেলার ১ নং আলমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভীমপুর গ্রামের মহিষখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভীমপুর গ্রামের বাসিন্দা জয়নালের ছেলে মুক্তারুল ইসলামের পোষা ছাগলটি একটি অস্বাভাবিক আকৃতির বাচ্চা প্রসব করে। জন্ম নেওয়া ছাগলটির দুটি মাথা ও চারটি চোখ রয়েছে। তবে শরীরের অন্যান্য অংশ স্বাভাবিক বলে জানিয়েছেন স্থানীয়রা।
খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ছুটে আসছেন বিরল এই ছাগলটি দেখতে। অনেকেই ঘটনাটিকে মহান আল্লাহর কুদরতি নিদর্শন হিসেবে উল্লেখ করছেন।
আলমপুর ইউনিয়নের সাবেক মহিলা সদস্য রাফিনা আক্তার বিথীর স্বামী মো. লাভলু হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ধরনের ঘটনা খুবই বিরল। খবর পেয়ে আমরাও ছাগলটি দেখতে এসেছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

তারাগঞ্জে চাঞ্চল্য: দুই মাথাবিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম

আপডেট সময় : ১১:২৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬