পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডারের নিজস্ব অর্থায়নে ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সময়: বেলা ১২:০ টা
স্থান: সরনজই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ
সরনজই উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে ৬৪ জন ভিডিপি প্রশিক্ষণার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
প্রধান অতিথি: জনাব মোঃ রাকিবুল হাসান, পিভি.এমএস
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, তানোর, রাজশাহী। (অতিরিক্ত দায়িত্ব)
বিশেষ অতিথি জনাব মোঃ আলহাজ্ব আঃ হান্নান
প্রধান শিক্ষক, সরনজই উচ্চ বিদ্যালয়
– জনাব মোঃ গোলাম সাকলাইন, উপজেলা প্রশিক্ষক
– জনাব মোঃ রাকিব, উপজেলা কোম্পানি কমান্ডার
– জনাব মোঃ ওসমান গনি, ইউনিয়ন দলনেতা
– জনাব মোঃ দুলাল, সরনজই ইউনিয়ন আনসার সহকারী প্লাটুন কমান্ডার
– ভিডিপি সদস্য: মোঃ তোতা মন্ডল, মনিরুজ্জামান, ইব্রাহিম, নাইমুল ইসলামসহ আরও অনেকে
অনুষ্ঠানে বক্তারা গাছ লাগানোর উপকারিতা এবং পরিবেশ দূষণ রোধে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
ভিডিপি সদস্যরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং প্রত্যেকে নিজ নিজ এলাকায় চারা রোপণ করে তা পরিচর্যার অঙ্গীকার করেন।
রাজু আহমেদ স্টাফ রিপোর্টার রাজশাহী 



















