ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাত ধরেই আসবে মাদকমুক্ত বাংলাদেশ

তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সামাজিক প্রতিরোধের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী। তিনি বলেছেন, “মাদক নিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক প্রতিরোধ। আর এই সামাজিক প্রতিরোধের প্রথম ও প্রধান সূতিকাগার হলো পরিবার।”

আজ রোববার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উদ্যোগে “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয় ও চ্যালেঞ্জ” শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।

সরকারি সিটি কলেজের অধ্যক্ষ জনাব আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মানজুরুল ইসলাম। তিনি তাঁর প্রবন্ধে মাদকাসক্তির বর্তমান ভয়াবহ পরিস্থিতি, এর সামাজিক ও পারিবারিক মারাত্মক প্রভাব, তরুণ সমাজের করণীয় এবং মাদকমুক্ত দেশ গঠনে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন।

সেমিনারে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ জাহিদ হোসেন মোল্লা এবং সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ জনাব প্রফেসর জসিম উদ্দিন আহমেদ। এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব প্রফেসর মোহাম্মদ আলমগীর।

বক্তারা বলেন, মাদকাসক্তি প্রতিরোধে শুধু প্রশাসনের দিকে চেয়ে থাকলে চলবে না। যুবসমাজকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের জাগরণ এবং শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে হবে। একই সাথে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন তাঁরা।

অনুষ্ঠানে সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)-সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সরকারি সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

তরুণদের হাত ধরেই আসবে মাদকমুক্ত বাংলাদেশ

আপডেট সময় : ১২:৫৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬