আসন্ন শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলার সর্বস্তরের জনগণের মতামত, পরামর্শ ও দোয়া চেয়েছেন বেপারী মোঃ কামাল উদ্দিন (এমবিএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়)। তিনি জাতীয়তাবাদী কৃষক দল, মানিকগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শিবালয় উপজেলার সার্বিক উন্নয়ন, স্বচ্ছ নেতৃত্ব ও জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। তবে আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পূর্বে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি শিবালয়বাসীর পরামর্শ ও সমর্থন প্রত্যাশা করছেন।
তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। তাই আমি শিবালয় উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের মূল্যবান মতামত, দিকনির্দেশনা ও দোয়া কামনা করছি। আপনাদের মতামতই আমার ভবিষ্যৎ পথচলার প্রেরণা।”
এদিকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে তিনি উপজেলার মানুষের মতামত গ্রহণ করছেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিল ঘোষণার আগেই জনমতকে গুরুত্ব দেওয়ার এ উদ্যোগ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করছে।
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: 



















