ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তফসিল ঘোষণার আগেই শিবালয়ে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী বেপারী মোঃ কামাল উদ্দিনকে ঘিরে আলোচনা

উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শিবালয়ের রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে বেপারী মোঃ কামাল উদ্দিন (এমবিএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়), সহ-সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল, মানিকগঞ্জ জেলা—কে নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ভোটাররা এবার সৎ, শিক্ষিত, পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং জনসেবামুখী নেতৃত্ব প্রত্যাশা করছেন। তাঁদের মতে, ব্যক্তিগত সততা, সামাজিক সম্পৃক্ততা, মানুষের পাশে থাকা এবং উন্নয়নমূলক ভাবনা—এসব বিষয় সম্ভাব্য প্রার্থী মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বেপারী মোঃ কামাল উদ্দিন বলেন, “আমি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের মতামত ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিই। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তফসিল ঘোষণার আগে সম্ভাব্য প্রার্থীদের জনসম্পৃক্ততা, সামাজিক কর্মকাণ্ড এবং জনগণের মতামত নিয়ে আলোচনা নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক করে তুলতে পারে। তবে কোনো প্রার্থীর জনপ্রিয়তা সম্পর্কে চূড়ান্ত মূল্যায়ন করবেন ভোটাররাই, নির্বাচনের মাধ্যমেই তার প্রতিফলন ঘটবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

তফসিল ঘোষণার আগেই শিবালয়ে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী বেপারী মোঃ কামাল উদ্দিনকে ঘিরে আলোচনা

আপডেট সময় : ০১:৫১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬