গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্কুলের একাডেমিক ভবন, শ্রেণিকক্ষ ও সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে স্কুলের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের সার্বিক সুযোগ-সুবিধা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু ও যথার্থ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। এ সময় তিনি স্কুলের অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল আগামী দিনে আরও মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া, ডুয়েটের প্রধান প্রকৌশলী মো. মামুনুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী মেহদি আল মাসুমসহ স্কুলের শিক্ষকমণ্ডলী এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল পরিদর্শন করলেন ডুয়েট উপাচার্য
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০১:২৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- 39
জনপ্রিয় সংবাদ




















