ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই অংশে দীর্ঘদিনের ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানার একটি গুরুত্বপূর্ণ অংশ দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সড়কের পাশে অবাধে ফেলা হচ্ছে গৃহস্থালি ও বিভিন্ন ধরনের বর্জ্য। এতে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ, যা পথচারী, যাত্রী, স্থানীয় বাসিন্দা এবং আশপাশের ব্যবসায়ীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের দীর্ঘ অংশজুড়ে প্লাস্টিক, পলিথিন, খাবারের উচ্ছিষ্ট, নোংরা কাপড়সহ বিভিন্ন ধরনের আবর্জনা স্তূপাকারে পড়ে রয়েছে। বৃষ্টি হলে এসব বর্জ্য ছড়িয়ে পড়ে সড়কের বিভিন্ন অংশে, ফলে পরিবেশ আরও নোংরা হয়ে ওঠে। দুর্গন্ধে ওই এলাকা দিয়ে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই স্থানে নিয়মিত ময়লা ফেলা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে প্রতিদিনই ময়লার পরিমাণ বাড়ছে। বিশেষ করে গরমের সময় দুর্গন্ধ অসহনীয় হয়ে ওঠে। একই সঙ্গে মশা, মাছি ও বিভিন্ন রোগবাহী জীবাণুর উপদ্রবও বেড়ে যাচ্ছে।
এলাকাবাসীর দাবি, মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ স্থানে এভাবে বর্জ্য ফেলে রাখা শুধু পরিবেশ দূষণই নয়, জনস্বাস্থ্যের জন্যও বড় হুমকি। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু এমন নোংরা পরিবেশে যাত্রীদের পাশাপাশি স্থানীয়রাও চরম অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছেন।
পরিবেশ সচেতন নাগরিকরা বলছেন, যেখানে-সেখানে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
স্থানীয় বাসিন্দারা দ্রুত এই ময়লার স্তূপ অপসারণ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যতে যাতে কেউ এখানে অবৈধভাবে বর্জ্য ফেলতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে পরিবেশ দূষণ কমবে এবং সাধারণ মানুষের দুর্ভোগও অনেকাংশে লাঘব হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই অংশে দীর্ঘদিনের ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা

আপডেট সময় : ০৯:১৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬