ঢাকা-আরিচা মহাসড়কের উথলী মোড় ও বরঙ্গাইল মোড়ে চলাচলকারী গণপরিবহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে স্ট্যান্ডবিহীন স্থানে যত্রতত্র বাস থামিয়ে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি, পাশাপাশি প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া যানবাহন পরিচালনার অভিযোগে মোট ৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ২৬,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনদুর্ভোগ কমানো এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ঢাকা-আরিচা মহাসড়কের উথলী মোড় ও বরঙ্গাইল মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা
-
নিজস্ব প্রতিবেদক, বাংলার সংবাদ - আপডেট সময় : ০৩:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- 46
জনপ্রিয় সংবাদ




















