গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ প্রথমবারের মত আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে “ডুয়েট সাইন্স ক্লাব”। ডুয়েট সাইন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রায়হান রাহেল। সে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মামুনুর রহমান। সে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ডুয়েটের ১১তম ক্লাব হিসেবে যাত্রা শুরু করেছে ডুয়েট সাইন্স ক্লাব। আজ সোমবার ২৭ জুলাই ডুয়েটের ছাত্রকল্যাণ দপ্তর আনুষ্ঠানিক ভাবে ডুয়েট সাইন্স ক্লাবের অনুমোদন দিয়েছেন।
ডুয়েট সাইন্স ক্লাব গঠনের লক্ষ উদ্দেশ্য সম্পর্কে প্রতিষ্ঠাতা সভাপতি রায়হান রাহেল বলেন, “ডুয়েট সাইন্স ক্লাব”র প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমি বিশ্বাস করি, বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমেই আমরা একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে পারব। এই ক্লাবটি ডুয়েটের সকল শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর আন্তরিক সহযোগিতা, অংশগ্রহণ ও গঠনমূলক পরামর্শ কামনা করছি। আপনাদের সম্মিলিত প্রচেষ্টাতেই “ডুয়েট সাইন্স ক্লাব” একদিন দেশের অন্যতম সেরা বিজ্ঞানভিত্তিক সংগঠনে পরিণত হবে।”
ডুয়েটের অন্যান্য ক্লাবের মত ডুয়েট সাইন্স ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন ডুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক।
এস এম আসাদুজ্জামান মিলন, স্টাফ রিপোর্টার 



















