ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডুয়েট রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান। আজ বৃহস্পতিবার ১৬ জুলাই সকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সম্পন্ন হয়। সদ্য সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. আবু তৈয়বের দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে এ দায়িত্ব গ্রহণ করলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসারসহ সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নাজিম উদ্দীন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. রুমা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার জনাব মো. মফিজুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার মো. আবদুল্লাহ আল মাহমুদ, এ. বি. এম. মঈনুল হক এবং মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
###

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ডুয়েট রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান

আপডেট সময় : ১০:৩২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬