জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ)/ রকি মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম ইং- ১৬/০৬/২০২৬ তারিখ যশোর চৌগাছা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করাকালে চৌগাছা থানাধীন চানপাড়া বটতলার মোড়ে অবস্থানকালে ০৯.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মনমতপুর ভাটাপাড়া সাকিনস্থ বুলবুল আহম্মেদের বসত বাড়ির সামনে চৌগাছা হইতে ঝিকরগাছাগামী পাকা রাস্তার পাশে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ০৯.১০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে জ্যাকেট পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ০২ (দ্ইু) জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল হতে মোঃ আতিয়ার মন্ডল(৪২) কে গ্রেফতার করে। আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার নিজের নাম ঠিকানা সহ পলাতক আসামীর নাম-ঠিকানা প্রকাশ করে এবং তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ESkuf Cough Syrup আছে মর্মে স্বীকার করে। অতপরঃ আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে তার ডান হাতে থাকা নাইলোনের বাজার করার ব্যগের মধ্য হতে ৪২ (বিয়াল্লিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ESkuf Cough Syrup জব্দ করে।
আসামীকে ইং১৬/০৬/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আসামীর নাম ও ঠিকানাঃ
০১। মোঃ আতিয়ার মন্ডল(৪২)
পিতা- সুলতান মন্ডল
মাতা- মৃত আনজুরা খাতুন
সাং- কাশিপুর পশ্চিমপাড়া, ইউনিয়নঃ ডিহি, থানা: শার্শা, জেলা: যশোর।
০২। পলাতক আসামী বিপুল(৩৫)
পিতা- অজ্ঞাত
সাং- মাশিলা, থানা- চৌগাছা, জেলা-যশোর।
উদ্ধারঃ
৪২ (বিয়াল্লিশ) অবৈধ মাদকদ্রব্য ESkuf Cough Syrup।
মেহেদী হাসান নড়াইল 



















