পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলার সকল থানা ও ফাঁড়ির এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ০৫-০৭-২০২৬ খ্রি. ১৯.৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ থানাধীন দূর্গাবাড়ি সাকিনস্থ মাসুম সৈয়াল এর বাড়ির পাশের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১. রোমান সরকার (৪৪), পিতা- মৃত আব্দুল সত্তার, সাং- দক্ষিন ইসলামপুর ও ২. মোঃ মাসুম সৈয়াল (৪৭), পিতা- কাদের সৈয়াল, সাং- দূর্গাবাড়ি, থানা ও জেলা- মুন্সীগঞ্জদ্বয়’কে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উক্ত দুইজনকে জিজ্ঞেসাবাদে রোমান সরকার এর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ০৫-০৭-২০২৬ খ্রি. রাত ২০.৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ থানাধীন মাদবরবাড়ি (ডিঙ্গাভাঙ্গা) সাকিনস্থ মাসুম বেপারীর মিলের সামনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে ৩.মাসুম বেপারী (৪৮), পিতা- মৃত মোবারক বেপারী, সাং- মাদবরবাড়ি (ডিঙ্গাভাঙ্গা), থানা ও জেলা- মুন্সীগঞ্জ’কে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
সর্বমোট (৬০+২০০)= ২৬০ পিস ইয়াবাসহ ০৩ জনকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হারন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















