ঠাকুরগাঁওয়ে ১৫ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন (৪০) নামে এক অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তার মনির হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আরাজী কৃষ্টপুর (ভাঙ্গাপুল) এলাকার বাসিন্দা। তিনি মৃত আকবর আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তার মনির হোসেনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মোঃ আকতারুল ইসলাম আক্তার স্টাফ রিপোর্টার 



















