কক্সবাজারের টেকনাফে বর্ডার
গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সফল অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদকের একটি বড় চালান খাচ্ছে—এমন তথ্যের উপর ভিত্তি করে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ এই ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
টেকনাফে বিজিবি’র অভিযান: ১জন আসামিসহ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
-
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন - আপডেট সময় : ০৮:৫৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- 50
জনপ্রিয় সংবাদ




















