ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে পাচারের প্রাক্কালে ৩৩ বস্তা সার ও ২টি কাঠের নৌকা জব্

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩৩ বস্তা সার এবং পাচারে ব্যবহৃত দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে।
​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ বিওপির জোয়ানরা সীমান্ত এলাকায় টহল জোরদার করে। এ সময় নাফ নদী সীমান্ত দিয়ে অবৈধভাবে মিয়ানমারে মালামাল পাচারের প্রস্তুতির সময় বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা ও মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
​অভিযান শেষে ঘটনাস্থল থেকে পাচারের উদ্দেশ্যে মজুত করা ৩৩ বস্তা সার এবং ২টি হস্তচালিত কাঠের নৌকা উদ্ধার করে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে।
​বিজিবি জানায়, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সার ও নৌকা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টেকনাফে পাচারের প্রাক্কালে ৩৩ বস্তা সার ও ২টি কাঠের নৌকা জব্

আপডেট সময় : ০১:১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬