ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০৪ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ১০৪ লিটার দেশীয় মদসহ তৌহিদ উল্লাহ (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
​সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
​কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযান চলাকালে লেঙ্গুরবিল এলাকায় একটি সন্দেহজনক ইজিবাইক (টমটম) গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এসময় ইজিবাইকটি থেকে আনুমানিক ৯৪ হাজার টাকা মূল্যের ১০৪ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। একই সাথে মাদক পরিবহনের অভিযোগে ইজিবাইক চালক তৌহিদ উল্লাহকে আটক করে কোস্ট গার্ড সদস্যরা।
​আটক তৌহিদ উল্লাহ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাদের পাড়ার বাসিন্দা।
​কোস্ট গার্ডের বক্তব্য:
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত দেশীয় মদ, ইজিবাইক এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে এবং চোরাচালান বন্ধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের গোয়েন্দাভিত্তিক কঠোর অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০৪ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ১২:০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬