টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌকিদারপাড়ায় সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপি পরিবার। টানা ১০ থেকে ১৫ দিনের প্রবল বৃষ্টিপাতে যেসব পরিবারের ঘরবাড়ি ও জায়গা-জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাথমিকভাবে তাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
আজ চৌকিদারপাড়া এলাকায় এই চাল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি সাবের আহমেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস।
ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, “টানা ১০-১৫ দিনের ভারী বর্ষণে বাহারছড়ার বহু মানুষ মারাত্মক সংকটে পড়েছেন। অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্যোগ মুহূর্তে সাধারণ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিএনপি পরিবার সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল এবং আগামীতেও থাকবে। এটি আমাদের প্রাথমিক সহযোগিতা, ক্ষতিগ্রস্তদের পাশে আমাদের এই মানবিক সহায়তা চলমান থাকবে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ এবং বাহারছড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণকালে স্থানীয় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ চাল পেয়ে বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
টেকনাফ প্রতিনিধি:মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন। 



















