ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টিয়াঘাটায় খাদ্য নিয়ন্ত্রকের ওপর হামলার প্রতিবাদে মানববন্দন

খুলনার বটিয়াঘাটায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্য কুমার দাসের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত ঈল ইভান।
মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান বলেন, “একজন সরকারি কর্মকর্তার ওপর এমন সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনরত কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দায়িত্ব পালনের সময় কোনো কর্মকর্তার ওপর হামলা হলে তা প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার প্রবণতা রোধ করা সম্ভব হবে।
মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা একাত্মতা প্রকাশ করেন এবং খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্য কুমার দাসের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মণ্ডল, সমবায় কর্মকর্তা ফরিদ উদ্দিন, আইসিটি কর্মকর্তা আসলাম ফেরদাউস, আনসার-ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রুনা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরিন, পরিসংখ্যান কর্মকর্তা নাদিরা পারভিন, খাদ্য গুদাম কর্মকর্তা আমিনুদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টিয়াঘাটায় খাদ্য নিয়ন্ত্রকের ওপর হামলার প্রতিবাদে মানববন্দন

আপডেট সময় : ০৪:১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬