ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে বিএনপি: বায়েজিদে রান্না করা খাবার বিতরণ

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বহু মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম-৫ সংসদীয় আসনের সংসদ সদস্য ও ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় পানিবন্দী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার ২ নম্বর জালালাবাদ এলাকাসহ চন্দননগর, কাঠালবাগান এবং আশপাশের কয়েকটি পানিবন্দী এলাকায় বায়েজিদ বোস্তামী থানা বিএনপি ও ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় পানিবন্দী পরিবারগুলোর হাতে রান্না করা খাবার তুলে দেন দলের নেতাকর্মীরা এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।

খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন, ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মামুন আলম, সদস্য সচিব জাফর আহমেদ খোকন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান দায়িত্ব। দুর্ভোগে থাকা মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টানা বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে বিএনপি: বায়েজিদে রান্না করা খাবার বিতরণ

আপডেট সময় : ১২:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬