ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে হাসপাতালের পরিত্যক্ত ভবনে মাদক সেবন, যুবকের ৪৫ দিনের কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনের ভেতরে মাদক সেবনের অপরাধে সোহাগ (২০) নামের এক যুবককে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত সোহাগ বাসাইল উপজেলার কলিয়া গ্রামের শাহীন মিয়ার ছেলে।
রবিবার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও এর পরিত্যক্ত ভবনগুলোতে নিয়মিত নজরদারির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনের ভেতর মাদক সেবনরত অবস্থায় সোহাগকে হাতেনাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সোহাগকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, “মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মাদক সেবনের অপরাধে সোহাগকে এ সাজা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টাঙ্গাইলে হাসপাতালের পরিত্যক্ত ভবনে মাদক সেবন, যুবকের ৪৫ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:২৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬