ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত, ধনবাড়ীতে শহীদদের স্মরণে বিশেষ দোয়া

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসের শুরুতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী *জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি*। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে, একই দিবস উপলক্ষে ধনবাড়ী উপজেলা মডেল মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় হাফেজদের অংশগ্রহণে পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টাঙ্গাইলে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত, ধনবাড়ীতে শহীদদের স্মরণে বিশেষ দোয়া

আপডেট সময় : ০৫:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬