ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ঘাটাইলে আতর আলীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট সময় : ০৭:৩৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • 43

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া এলাকায় আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ছয়ানী বকশিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বকশিয়া, আথাইল শিমুল, বীরসিংহসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অভিযোগ করেন, আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, জমি দখলের চেষ্টা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে। তারা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় বক্তারা বলেন, এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিদস্যুতা ও হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
তবে অভিযুক্ত আতাউর রহমান ওরফে আতর আলীর বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টাঙ্গাইলে ঘাটাইলে আতর আলীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৭:৩৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬