টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বক্তারপুর-কলহকুড়া সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি হাঁটুসমান কাদা ও বড় বড় গর্তে পরিণত হয়। ফলে বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী, কৃষক ও ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা-নেওয়াও অনেক সময় কঠিন হয়ে পড়ছে।
এলাকাবাসীর ভাষ্য, বছরের পর বছর জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক নেতা এলাকায় এলেও সড়কটির উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বারবার আশ্বাস ও প্রতিশ্রুতি মিললেও বাস্তবে সংস্কারের কাজ শুরু না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছেই।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সময়
সুজন রবি দাস **ধনবাড়ী (টাঙ্গাইল) 



















