মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝিও আব্দুল কাদির খান
মতবিনিময় সভায় টঙ্গীবাড়ি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের সঙ্গে পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন বিষয়ে তথ্য আদান-প্রদান নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রেসক্লাবের সহসভাপতি সামসুদ্দিন তুহিন, মো. সুমন চোকদার, শেখ সোহাগ, মো. মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির খান, সাংবাদিক সুমন হাওলাদার,
মোঃ হারুন রশীদ শেখ,
মো. আব্দুল্লাহসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
হারুন রশিদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















