তিনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
তিনি হলেন একজন সাবেক লাক্স সুন্দরী এবং বর্তমান বাংলাদেশের একজন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ‘চ্যানেল আই লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষ ১০ জনের (টপ সেভেন) তালিকায় জায়গা করে নিয়েছিলেন। সেই প্রতিযোগিতায় তিনি ‘ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল’ খেতাবও লাভ করেন। পরবর্তীতে তিনি শোবিজ জগৎ ছেড়ে সিভিল সার্ভিসে যোগ দেন।
তিনি ৩৭তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তাকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়।
মাঠ প্রশাসনে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করেছেন।
হারুন রশিদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















