ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তুষার গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) টঙ্গীবাড়ী থানা পুলিশ জানায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে টঙ্গীবাড়ী থানাধীন যশলং ইউনিয়নের পুরা এলাকার আসলাম শেখের বাড়ির সামনে ফাঁকা জায়গা থেকে তুষার গাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত তুষার গাজী পুরা গ্রামের বাসিন্দা। তিনি জাকির গাজীর ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার (১০ আগস্ট) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টঙ্গীবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬