“শহীদ আব্দুল মালেকের শিক্ষা দর্শন; জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশের শিক্ষা ও রাষ্ট্রসংস্কারের রূপরেখা” শীর্ষক এক আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টঙ্গী মডেল শাখা। ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২:০০টায় টঙ্গীস্থ শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের অধ্যাপক এবং ‘সেন্টার ফর অকুপেশনাল রিসার্চ অ্যান্ড এডুকেশন (কোর)’-এর রিসার্চ সেক্রেটারি অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ।
প্রধান অতিথি বক্তব্য নূরুল ইসলাম সাদ্দাম বলেন -“আব্দুল মালেক ছিলেন সেই ব্যক্তি যিনি এই দেশের শিক্ষা ব্যবস্থার সংষ্কারের জন্য নিজের জীবন দিতে হয়েছিল। ”
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে আদর্শিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের সুনির্দিষ্ট দিকনির্দেশনা তৈরিতে শহীদ আব্দুল মালেকের চিন্তাধারা ও শিক্ষা দর্শন অত্যন্ত কালোপযোগী ও প্রাসঙ্গিক। এই আলোচনার মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার মূল লক্ষ্য ও রাষ্ট্র গঠনের উপযোগী চিন্তাধারা ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।
স্টাফ রিপোর্টার 



















