মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ বিউটি বেগম @ আসমা (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার হাসকিরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ওই নারীর কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















