মুন্সিগঞ্জের টংগিবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি নিয়মিত অপহরণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টংগিবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে নিয়মিত অপহরণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাজ্জাত হোসেন সাজু (২৬), পিতা- আজিজুর রহমান ওরফে আজিজ মাস্টার, মাতা- ছামছুন নাহার ডলি, গ্রামের বাড়ি মান্দ্রা, টংগিবাড়ী, মুন্সিগঞ্জকে গত ৬ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে ৭ আগস্ট ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে টংগিবাড়ী থানা পুলিশ জানিয়েছে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















