ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের ডাকবাংলা এলাকায় স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখমের অভিযোগ

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকায় এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ডাকবাংলা বাজার এলাকার ত্রিমোহনীতে এ হামলার ঘটনা ঘটে। আহত ফারজানা ইয়াসমিন উত্তর নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বর্তমানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর শিক্ষিকা ফারজানা ইয়াসমিন নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় তাঁর মালিকানাধীন ‘হিরা অটো রাইস মিল’-এর যন্ত্রপাতি খুলে নিয়ে যাচ্ছিল একই এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে শিপন মিয়াসহ ৬/৭ জন যুবক। টের পেয়ে শিক্ষিকা বাধা দিতে গেলে উশৃঙ্খল যুবকরা তাঁকে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করে। একপর্যায়ে তিনি আত্মরক্ষার্থে দৌড়ে স্থানীয় আরশাদ আলীর চালের আড়তে গিয়ে আশ্রয় নেন। হামলাকারীরা এ সময় তাঁর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন ছুটে আসলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়দের অভিযোগ, মূল অভিযুক্ত শিপনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান জানান, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ঝিনাইদহের ডাকবাংলা এলাকায় স্কুল শিক্ষিকাকে পিটিয়ে জখমের অভিযোগ

আপডেট সময় : ০৯:২৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬